শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের প্রতিনিধি দল

নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ০৯:০৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছে তারা। ধারণা করা হচ্ছে, প্রতিনিধি দলটি এক সপ্তাহ ঢাকায় অবস্থান করতে পারে। তারা ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে বলে জানা গেছে। এ সফর আরো দীর্ঘায়িতও হতে পারে।

এর আগে, কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দল বাংলাদেশে আসছে। ঢাকায় তারা অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে। 

ফলে ঢাকায় যে দলটি আসছে, সেটিই যে জাতিসংঘের মূল তথ্যানুসন্ধানী দল, এটা এখনো বলার সময় আসেনি।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘের দলটি উপদেষ্টাদের সঙ্গেও দেখা করবে। এছাড়া বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবে। 

সূত্র বলছে, ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের ফোনে কথা হয়। ঐ সময় তাদের মধ্যে এ তদন্তের বিষয়টি চূড়ান্ত হয়। এখন জেনেভা থেকে ঢাকায় জাতিসংঘের যে বিশেষজ্ঞরা আসবেন, তারা মূলত কীভাবে সরকারের সঙ্গে কাজ করবেন, তাদের কাজের পরিধি, সময়সীমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত হবে। যেহেতু ঢাকায় এক সপ্তাহের অবস্থানের সময় তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবেন, প্রাথমিকভাবে তদন্ত সম্পর্কে কিছু ধারণা ও তথ্যও তারা সংগ্রহ করতে পারেন।

তবে জেনেভা থেকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতিসংঘের যে দলটি তথ্যানুসন্ধানের কাজ করবে, তাদের কারিগরি সহায়তার আওতায় নেয়া যায় কি না, এমন প্রস্তাবও জাতিসংঘের কাছ থেকে এসেছে। তবে বাংলাদেশ চাইছে, প্রাথমিকভাবে জাতিসংঘের প্রতিনিধিদলটি সরেজমিনে আগে পরিস্থিতি দেখুক। তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন