বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১৩ ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিক প্রিয় হত্যার মামলা নিলো পুলিশ

নবীন নিউজ, ডেস্ক ২১ আগষ্ট ২০২৪ ১০:০৩ এ.এম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক তাহির জামান প্রিয় হত্যার ঘটনায় থানায় ১৩ ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

প্রিয়র বোন তাসফিয়া আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,  হত্যা মামলা দায়ের করতে মঙ্গলবার বেলা ১১টায় আমার মা, আমি ও আরও কয়েকজন নিউমার্কেট থানায় যাই। আসামির তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় মামলা নথিভুক্ত করা হচ্ছিলো না। 

পুলিশ মামলা নথিভুক্ত না করায় পরে প্রিয়র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হয়েছে।

প্রিয়র মা সামসি আরা জামান বাদী হয়ে নিউমার্কেট থানায় দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৩।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার (রমনা জোন) মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) মো. রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া, এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জন আসামি রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয় (২৮)।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন