নবীন নিউজ ডেস্ক ১৩ আগষ্ট ২০২৪ ০২:৩৯ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে দুপুর পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে তারা।
কলেজ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের সময় বিরোধিতার অভিযোগ রয়েছে বাঙলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
কলেজের একাধিক শিক্ষার্থী জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালীন নানান দুর্নীতিতে জড়ান। বেশ কয়েকটি কলেজকে জিপিএ ফাইভ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদান ছিল। এমন অভিযোগে তাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বাঙলা কলেজে পদায়ন করা হয়। এখানে এসেও তিনি বিভিন্ন অনিয়ম করেছেন।
তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি দুই বস্তা পাথর কলেজের বিভিন্ন ভবনের ছাদে রেখে দেন। এ ছাড়াও ছিল কাঁচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুঁড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করেছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় বাঙলা কলেজ থেকে দুই বাসভর্তি ছাত্রলীগের নেতাকর্মী সেখানে যায়। এই বাস ব্যবহারের অনুমতি অধ্যক্ষ তাদের দিয়েছেন। তাছাড়া আন্দোলন চলমান থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল বন্ধ থাকলেও ছাত্রলীগ নেতাদের অবস্থানের সুবিধার্থে তিনি হোস্টেলগুলো খোলা রেখেছেন। তার শিক্ষার্থী বিরোধী অবস্থান এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন