বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বেশির ভাগ এটিএম বুথ বন্ধ ও পর্যাপ্ত টাকা না থাকার কারণ জানা গেলো

নবীন নিউজ ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ০৪:০৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশজুড়ে নিরাপত্তার অভাবে বেশির ভাগ ব্যাংকের এটিএম বুথ বন্ধ রয়েছে। অনেক এটিএম বুথ খোলা থাকলেও সাটার অর্ধেক নামিয়ে রেখেছেন নিরাপত্তা কর্মীরা, কোনো কোনো বুথে আবার পর্যাপ্ত টাকা না থাকার কারণে অর্থ উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। এছাড়া খোলেনি ব্যাংকের অনেক শাখাও। এতে নগদ টাকার সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটেছে। তাছাড়া এটিএমে অর্থ সরবরাহের কাজটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন হয়, এ সেবাটিও বন্ধ। এতে নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে, তবে চলতি সপ্তাহে স্বাভাবিক হওয়ার আশা তাদের।

রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক এটিএম বুথে গিয়ে বন্ধ দেখা গেছে। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর সাটার অর্ধেক নামানো ছিল। আর টাকা শেষ হয়ে যাওয়া বুথের সাটার সম্পন্ন নামানো দেখা যায়। মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ফাস্ট সিকিউরিটিসহ কয়েকটি ব্যাংকের শাখা বন্ধ দেখা যায়।

হাদিম আহসান নামে এক ব্যক্তি মগবাজার এলাকায় কয়েকটি স্থান ঘুরেও টাকা তুলতে পারেননি। প্রায় সবগুলো বুথ বন্ধ রয়েছে। তিনি বলেন, নগদ টাকা সংকটের কারণে জরুরি কাজ শেষ করতে পারছেন না। ব্যাংকের কিছু শাখাও বন্ধ রয়েছে, এভাবে চললে আরো সমস্যা হবে।

এটিএম বুথের সেবার বেশিরভাগই বন্ধের বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তা জানান, আমাদের বেশির ভাগ ব্যাংকের এটিএম বুথে অর্থ সরবরাহের কাজ তৃতীয় পক্ষ করে থাকে। নিরাপত্তাহীনতার কারণে তৃতীয় পক্ষের এ সেবা কয়েকদিন বন্ধ রয়েছে। এতে অনেক ব্যাংকের এটিএম বুথে প্রয়োজনীয় অর্থ সরবরাহ সম্ভব হয়নি। আমরা আশা করছি চলতি সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্দ্ধতন কর্মকর্তা বলেন, পরিবেশের উন্নতি হলে পুনরায় চালু হবে ব্যাংকের শাখা ও এটিএম বুথ।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যমতে, দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা ১৩ হাজার ৪২৮টি। যার মধ্যে শহরাঞ্চলে রয়েছে ৯ হাজার ৪০৯টি আর গ্রামাঞ্চলে রয়েছে ৪ হাজার ১৯টি। এটিএম ছাড়া সিআরএমের (ক্যাশ রিস্লাইকিং মেশিন) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০টি। এসব সিআরএমের সিংহভাগই (৩ হাজার ৯৮৫টি) শহরাঞ্চলে। সিআরএমে উত্তোলনের পাশাপাশি নগদ জমার সুযোগ রয়েছে।

নবীন নিউজ/পি

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন