নবীন নিউজ ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ০১:৩৯ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে আটকা পড়েন দুই পুলিশ সদস্য। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে উত্তরা থানা থেকে ফোর্স গিয়ে উদ্ধার করে তাদের।
শুক্রবার (২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর হাছান। অবশ্য ওই সদস্য দুজনের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এডিসি এসএম জাহাঙ্গীর হাছান বলেন, আন্দোলনকারীরা আমাদের সিটি এসবির একজন ইন্সপেক্টরকে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে উদ্ধার করে আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠিয়েছি। উত্তরায় একটি এসবির ট্রেনিং স্কুল আছে, সেটাতেও তারা হামলা করেছে। স্থানীয় এক ব্যক্তির নাকে ইট পড়েছিল। তাকেও আমরা উদ্ধার করেছি। এর বাইরে দুই পুলিশ সদস্য উত্তরার একটি বাসায় আটকা পড়েছিলেন। পরে তাদের কল পেয়ে উদ্ধার করা হয়েছে। আজ উত্তরায় আমাদের ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, আন্দোলনকারীরা সেই এলাকায় এসবির অফিসে হামলার পাশাপাশি ভাঙচুর করেছে। এ ঘটনায় কতজন আটক হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সংখ্যাটা পরে জানাতে পারব।
উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কোনো ছাত্রছাত্রী বা কেউ মারা যায়নি বলেও দাবি করেছেন এডিসি এসএম জাহাঙ্গীর হাছান।
সংঘর্ষকালে তিনজন মৃত্যুর খবর পুরোপুরি গুজব বলে দাবি করে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সামাজিক মাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়েছে, যা আমাদের এলাকারই না। পিওরলি প্রোপাগান্ডা। মাইলস্টোল কলেজ থেকে কোনো ছাত্র মারা যায়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন