নবীন নিউজ, ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০৯:৩৩ এ.এম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতকে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ব্রিফিং করবে সরকার।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। দেখামাত্র গুলির নির্দেশ বেআইনি বলে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সার্বিক পরিস্থিতি নিয়ে এরই মধ্যে সরকারের তরফ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে এবং ঘুরে দেখানো হয় নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। দেশের বিদেশি মিশনে চিঠি পাঠিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতেও নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবার আরেক দফা উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব জানান, বিদেশিরা যেন কোটা আন্দোলন ঘিরে কোনো গুজবে কান না দেয় সে চেষ্টাই করছে সরকার।
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে স্থগিত করেছে প্রথম ইইউ-বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও কয়েকটি সংলাপ স্থগিত হতে পারে বলে ইঙ্গিত সচিবের।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রত্যাশা করে না বলেও জানান পররাষ্ট্র সচিব।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন