বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাবার বুলেটে আহত ৩০

নবীন নিউজ ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ০৯:১৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাবার বুলেটে শিক্ষার্থী ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুর রহমান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও ​​লাঠিচার্জ শুরু করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বেরিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুর রহমান বলেন, এ পর্যন্ত অন্তত ৭০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় আমরা ১৩ জনকে সাভার এনাম মেডিকেল কলেজে রেফার করেছি। রাবার বুলেটবিদ্ধ অন্তত ৩০ জন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে রাবার বুলেট বিদ্ধ তিনজন এসেছে। তাদের মধ্যে তানভীর ও সাকিব নামে দুইজন আশঙ্কাজনক অবস্থায় অপারেশন থিয়েটারে আছে। তাছাড়া মোট ১৭ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। 

এছাড়া, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এর সাংবাদিক নাজমুল হুদা রাবার বুলেট বিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা শেষে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেন এবং প্রশাসনিক ভবন অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিকেল সোয়া ৫টার দিকে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও  সংঘর্ষ শুরু হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন