ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান। বর্তমানে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে আইসিইউ চিকিৎসাধীন আছেন।
গত বৃহস্পতিবার তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার অবস্থার কোনো উন্নতি হয়নি এখনো জ্ঞান ফিরেনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন- ব্রেইনে মেজর স্ট্রোক হয়েছে। বর্তমানে বাম পাশ প্যারালাইজড। ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। খুব কাছের আত্মীয়স্বজন ছাড়া আমরা কাউকে ভিতরে যেতে দিচ্ছে না। অনেকেই আসতে চাচ্ছেন দেখা করতে চাচ্ছেন।
তিনি অনুরোধ করে বলেন, কেউ কষ্ট করে হাসপাতালে আসবেন না। তার শারীরিক অবস্থার উন্নতি হলে সকলকে জানানো হবে।
এদিকে মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ জানান, হুজুরের অবস্থা ভালো না। তাকে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে আইসিইউ নেওয়া হয়েছে। তিনি এখন আইসিউতে আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। সাথে সাথে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
মাওলানা লুৎফুর রহমান বক্তা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি বক্তা। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন