নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৩:৪১ পি.এম
সংগৃহীত ছবি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার(১৪ জুলাই) দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারক লিপি জমা দেন।
বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি এ তথ্য জানায়।
প্রতিনিধি দলে ছিলেন- নাহিদ ইসলাম, আব্দুল কাদের, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, হাসিব ইসলাম, সারজিস আলম, মেহেরুন নেসা, সুমাইয়া, আসিফ, রিফাত, আরিফ ও মাসুদ।
এর আগে এ দিন সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরাও এই মিছিলে যোগ দেন। হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে রওনা দেন বঙ্গভবনের দিকে।
পথে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলরত শিক্ষার্থীরা।
জানা যায়, দুপুর দেড়টার দিকে মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টের কাছে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় কয়েক হাজার শিক্ষার্থী গুলিস্তান জিরো পয়েন্ট মোড় এবং সচিবালয়ের সামনে অবস্থান করেন। এতে করে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে আবারও যাত্রা শুরু করেন। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর স্লোগানে মুখর ছিল চারপাশ।
পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীরা আটকে রয়েছেন গুলিস্তান এলাকাতেই। সেখান থেকেই ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন