নবীন নিউজ ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০২:৫২ পি.এম
সংগৃহীত ছবি
সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে এবার গুলিস্তানের হল মার্কেট মোড়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। নিরাপত্তার বিষয় বিবেচনা করে আর সামনে অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছেন সমন্বয়েকরা।
রোববার (১৪ জুলাই) বেলা পৌনে ২টার দিকে হাজার হাজার শিক্ষার্থীরা পুলিশি এ ব্যারিকেড ভেঙে ফেলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্যভবন ও প্রেসক্লাব হয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেডের ফলে বাধার সম্মুখীন হন তারা। ফলে তারা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেন।
সরেজমিনে দেখা যায়, পুলিশের শত বাধা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী সম্মিলিতভাবে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিতে আসলে শিক্ষার্থীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
এদিকে গুলিস্তান হল মার্কেট মোড়ে কাভার্ড, জলকামান ও সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মোড় থেকে পুলিশ সদস্যদের জড়ো করা হয়।
কোটা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বঙ্গভবন একটি গুরুত্বপূর্ণ স্থান। নিরাপত্তা বিষয় চিন্তা করে আমরা আর সামনে যাবো না। সবকিছুর একটা লিমিট রয়েছে। প্রশাসনের ভাইদের দায়িত্ব পালন করতে দিন, কেননা তাদেরও জবাবদিহিতা রয়েছে। আমরা আমাদের দাবি পূরণ করতে এসেছি। কেউ অতি উৎসাহি হয়ে কোনো কিছু করতে যাবেন না। এর দায় সমন্বয়করা নিবে না।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন