নবীন নিউজ, ডেস্ক ১৩ জুলাই ২০২৪ ০৪:৩৩ পি.এম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এপিসি ২৫-এর সামনের দুটি এসএস স্ট্যান্ড, বনেটের উপরে বাম পাশে রেডিও এন্টেনা এবং ডান পাশের পিছনের চাকার মার্টগার্ড এবং ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে ফেলেছেন। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় পুলিশের করা মামলায় এ অভিযোগ আনা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনের পরিবহন বিভাগের ড্রাইভার খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ জুলাই কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সে মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হন। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারা স্লোগান দিয়ে শাহবাগ মোড়ের দিকে আসতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গাসৃষ্টি করেন।
সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করে সাধারণ জখম করেন। তারপর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে থাকেন। তখন তাদের বুঝিয়ে শুনিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরিয়ে নিয়ে আসার সময় বিএসএমএমইউর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি-২৫ ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘোরাও করে অনেক আন্দোলনকারী উঠে উদ্দাম নৃতা শুরু করেন এবং ওয়াটার ক্যানন ড্রাইভারকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা ও গতিরোধ করেন।
যার ফলে এপিসি-২৫-এর সামনের দুটি এসএস স্ট্যান্ড, বনেটের উপরে বাম পাশে রেডিও এন্টেনা এবং ডান পাশের পিছনের চাকার মার্টগার্ড এবং ওয়াটার ক্যানন, বাম পাশের লুকিং গ্লাস ভেঙে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন থেকে নামিয়ে আনে এবং পরিবেশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেপটেনিস বল ও ইটের টুকরো ছুড়ে মারেন। যাতে অনেক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন।
একপর্যায়ে অজ্ঞাতনামা ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থেকে শাহবাগের আন্দোলনে যোগদান করে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালের গেটের ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করেন এবং বিভিন্নস্থানে দৌড়াদৌড়ি করে সেখানে অবস্থান নেন ও পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশ্লীল কটূক্তি করতে থাকেন।
ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা এবং শাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশকে মারার জন্য তেড়ে আসে ও পুলিশকে বিভিন্ন ভয়ভীতি এবং হুমকি প্রদান করে শাহবাগ মোড় ত্যাগ করেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন