নবীন নিউজ, ডেস্ক ০৪ জুলাই ২০২৪ ০৬:৪৪ পি.এম
আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘বাজেট পরবর্তী’ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
নসরুল হামিদ বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের কী প্রস্তুতি থাকা দরকার, সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সে কাজ চলছে। বাংলাদেশ প্রায় ৭০০ নদীর দেশ। এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা কঠিন কাজ।
তবে এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা যাবে। এদিকে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে।
বাজেটে জ্বালানি খাতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবার জ্বালানি খাতে এক হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে। যেমন, গ্যাস ও তেল কেনার ব্যাপারে নিজেদের অর্থই ব্যয় করা হয়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ দরকার পড়ে। সেটার পরিমাণ এক হাজার ৮৬ কোটি টাকা।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে কিছুটা সহায়তা দরকার মন্ত্রণালয়ের। এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্য ছিল দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। তবে, এই সিস্টেম যে কোনো সময় ব্যর্থও হতে পারে, তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন