নবীন নিউজ, ডেস্ক ০৪ জুলাই ২০২৪ ০৩:৫০ পি.এম
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নীলফামারী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী রেজওয়ানা হাসনাত খুশবু।
বুধবার (৩ জুলাই) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় আশরাফুজ্জামানের সঙ্গে।
বৃহস্পতিবার (৪ জুলাই) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘পারিবারিক অশান্তির কারণে চলতি বছরের ৩ মার্চ খুশবুকে তালাক দিই। এর দুই মাস পর সাবেক স্ত্রী আমার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করে। সেই মামলায় হাইকোর্ট ও নিম্ন আদালতে জামিনে আছি।’
এ সময় আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি যেন তালাক প্রত্যাহার করে নিই, এজন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
তিনি দাবি করে বলেন, ‘আমার নিজের কোনো বাড়ি বা সম্পত্তি নেই। শুধু বাবার একটি টিনশেড বাড়ি আছে।’
এর আগে, গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রেজওয়ানা হাসনাত খুশবু বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে স্বামীর ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরাতে ব্যর্থ হয়েছি। এমনকি দুর্নীতিতে বাধা দেওয়ায় আমাকে শারীরিক নির্যাতন করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিয়ের সময় অতি সাধারণ পরিবারের একজন সন্তান হলেও বর্তমানে আশরাফুজ্জামানের রয়েছে বিলাসবহুল বাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তি। ঘুষ-দুর্নীতি ছাড়া যা কোনোভাবেই সম্ভব নয়। দুর্নীতির তদন্ত এবং আমার ওপর নির্যাতনের প্রতিকার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে রেজওয়ানা হাসনাত খুশবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মডেল মসজিদ প্রকল্পের পরিচালক নজিবুর রহমান বলেন, ঘুষ-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৩ এপ্রিল পারিবারিকভাবে আশরাফুজ্জামান ও খুশবুর বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন