রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কোকাকোলা ও বিজ্ঞাপনের নামে একটি পিআর ডিজাস্টার

নবীন নিউজ, ডেস্ক ১১ জুন ২০২৪ ০৪:৩৯ পি.এম

সংগৃহীত

বিংশ শতাব্দী মানুষের ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল। পারমাণবিক যুদ্ধ, দুনিয়ার রাজনীতিসহ সমস্ত জটিল ও বিস্তৃত পরিবর্তন কেবলমাত্র এই একটি কোকাকোলা প্রতীক দিয়ে বোঝানো সম্ভব। বাংলাদেশের বাজার যে সম্প্রতি তেমনি একটি চাপ পড়ল, তা বোঝা গেছে এদের সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে। বলা ভালো, বিজ্ঞাপনের  নামে পিআর ডিজাস্টারে। 

‘এক বিলিয়ন ঘণ্টা আগে, পৃথিবীতে জীবনের আবির্ভাব হয়েছিল
এক বিলিয়ন মিনিট আগে, খ্রিস্টীয়বাদের সূচনা হয়েছিল
এক বিলিয়ন সেকেন্ড আগে, বিটলস সংগীতের দুনিয়া পাল্টে দিয়েছিল
এক বিলিয়ন কোকাকোলা আগে গতকাল সকাল ছিল’

উপরের চারটি লাইন ১৯৯৭ সালে বলেছিলেন কোকাকোলা কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট গোইজুয়েটা। এর কয়েক বছর আগে সোভিয়েতের পতন হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ দুনিয়াতে এককভাবে রাজত্ব করছে। মুক্তবাজার অর্থনীতি আর নব-উদারতাবাদ তখন দুনিয়া কব্জা করে ফেলার অহমে উড়ছে। তাই বলে কি একটা পানীয় কোম্পানির একজন নির্বাহীর এই দম্ভ সাজে?

বাজেভাবে নির্মিত বিজ্ঞাপনটিতে স্পষ্ট করে বলে দিলো কোকাকোলা ১৯৩ টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবার অসত্য, বিজ্ঞাপনে দাবি করা হয় এমনই। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হলো একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন-এমনই বক্তব্য।

এতে একে তো ভোক্তাকে ‘সত্য জানে না’ বলে এক ধরনের কটাক্ষ করা হয় এবং উপরন্তু আগ্রহী ভোক্তার মনে এই প্রশ্ন জাগাচ্ছে কোকের কোম্পানি কি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে স্থাপিত?

এই বিজ্ঞাপনের ফলে পণ্য আর কোম্পানি হিসেবে কোক বাংলাদেশে আরও বেশি অপছন্দের মুখোমুখি হতে পারে তা-ই নয়, এমনকি মুদি দোকানিরা পর্যন্ত কোক রাখার কারণে ক্রেতার রোষের শিকার হতে পারেন। এখন প্রশ্ন আসে, কোকের বিজ্ঞাপনের ওপর ভর করে এর বেচাবিক্রি কেন ওঠানামা করে?

মার্কিন সাম্রাজ্যবাদ যেমন প্রতিরোধের মুখোমুখি হয়েছে, কোকও তাই। আরব দেশগুলো ১৯৬৭ থেকে ১৯৯১ সালে সরকারিভাবেই কোক বর্জন করেছিল ইসরায়েলে কারখানা করার প্রতিবাদে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ায় এ ধরনের বর্জন কখনো কখনো দেখা গেছে। কোক তার বিপুল ক্ষমতা দিয়ে সামলে নিয়েছে।

জিজেক ২০১৩ সালে প্রকাশিত ডকুমেন্টারি দি পার্ভার্ট’স গাইড টু আইডলজিতে বলেন— কোকাকোলা কনজুমারিজমের আদর্শ পণ্য, কারণ কোক আমাদের ভোগের শূন্যতাকে বিক্রি করে।

জিজেক বলতে থাকেন, ‘মার্কস বহু আগে জোর দিয়ে বলেছিলেন একটি ভোগ্যপণ্য কেবলমাত্র একটি বস্তু নয় যা আমরা কিনি ও ভোগ করি। একটি ভোগ্যপণ্য হচ্ছে এমন একটি বস্তু যার রয়েছে ধর্মতাত্ত্বিক, এমনকি আদিভৌতিক সূক্ষ্মতা। এর উপস্থিতি সবসময় একটা অদৃশ্য সর্বোৎকৃষ্টতার প্রতিফলন ঘটায়। আর কোকের যে ধ্রুপদী বিজ্ঞাপন তা এই অনুপস্থিত, অদৃশ্য গুণের কথা স্পষ্টভাবে উল্লেখ করে। কোকের বিজ্ঞাপন বলতে থাকে কোক হচ্ছে ‘আসল ব্যাপার’ আর ভোক্তাদের আহ্বান জানায়— ভোগ, ভোগ আরও ভোগের।’ 

জিজেক আরও বলতে থাকেন, ‘এতে কেবল পণ্য হিসেবে কোকের যে গুণাবলি তুলে ধরা হয় তাই না, এতে ধারণা দেওয়া হয়— এর মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যের। উদগ্র আকাঙক্ষাকে জাগিয়ে তোলার এক অবর্ণনীয় অতিরিক্ত কিছু। আমরা বাধ্য হই উপভোগ করতে। উপভোগ হয়ে ওঠে এক ধরনের অদ্ভুত অশ্লীল কর্তব্য। কোকের ধাঁধা হচ্ছে আপনি তৃষ্ণার্ত, আপনি একে পান করবেন, কিন্তু সবাই জানে আপনি যত পান করবেন আপনি তত বেশি তৃষ্ণার্ত হতে থাকবেন।’

কিন্তু গত অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তাতে আগের অনেক হিসাব পাল্টে গেছে। এই গণহত্যা ঠেকাতে না পারলেও এর সহযোগীদের প্রতি ঘৃণা ও বর্জনকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ভাবছে দেশে দেশে বহু মানুষ। এই ডাক আরও জোরালো হচ্ছে দিনের পর দিন, খোদ মার্কিন মুলুকেই। এই ডাকের বিশ্বায়ন মার্কিন পুঁজিবাদ আর কনজুমারিজমকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। ফলে কোকের একটা বিজ্ঞাপনের ব্লান্ডার এবং এর প্রতিক্রিয়াকে কেবল সামান্য বিজ্ঞাপন হিসেবে পাঠ করা ভুল হবে। এর প্রভাব সুদূরপ্রসারী।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন