করতে হয়নি কোনও কর্পোরেট চাকরি। শুধু মাত্র শহরের একটি স্থানে ভিক্ষার ঝুলি নিয়ে বসেছিলেন এক মহিলা ভিক্ষুক। তার আয়ের কথা জানলে চোখ কপালে উঠবে! তিনি ভিক্ষার টাকায় জমি কিনেছেন, দোতলা বাড়িও করেছেন। দামি মোটরসাইকেলও আছে তার। এ ছাড়া স্মার্টফোনও ব্যবহার করেন তিনি। মাস শেষে মোটা অঙ্কের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন।তিনি ভারতের এক ভিখারি,তার নাম ইন্দিরা বাই। তিনি বছরে ২০ লাখ টাকা উপার্জন করেন।
শুধু যে নিজে ভিক্ষাবৃত্তি করেন, বিষয়টা তা নয়। ভিক্ষায় নিয়োজিত করেছেন নিজের তিন সন্তানকেও। এদের মধ্যে তার আট বছরের মেয়েও আছে। ভিক্ষাবৃত্তিতে তিন সন্তানকে ‘জোর করে’ ভিক্ষা করানোর দায়ে সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছেন। এরপরেই তার সম্পত্তির হিসাব-নিকাশ সামনে আসতে শুরু করেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটক করার সময় ইন্দিরার কাছে ছিল ১৯ হাজার ২০০ টাকা। ওই টাকা মাত্র ৭ দিনের উপার্জন বলে জানিয়েছেন তিনি। যা অনেকাংশে কর্পোরেট চাকরির বেতনের থেকেও বেশি। এছাড়াও ইন্দিরা ও তার পরিবারের রয়েছে জমি, বাড়ি, গাড়ি, স্মার্টফোন-সহ অন্যান্য অত্যাধুনিক বৈদ্যুতিক জিনিসপত্র।
কয়েকদিন আগে মধ্য প্রদেশ সরকার রাজ্যের শহরগুলিকে ভিক্ষুক মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই উপলক্ষ্যে চালানো হয়েছিল অভিযান। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ৭০০০-এর বেশি মানুষের পেশা ভিক্ষাবৃত্তি। যারা ইন্দোরের ৯৮.৭ শতাংশ মানুষের থেকে বেশি উপার্জন করেন। সেই অভিযানের সময় রাজস্থানে বাসিন্দা ইন্দিরা বাই ও তাঁর সন্তানকে আটক করা হয়েছিল। জেরায় মহিলার সম্পত্তির কথা জানার পর চক্ষু চড়ক গাছে ওঠার মতো অবস্থা হয় পুলিশের।
মহিলা নিজে থেকে পুলিশকে জানিয়েছেন, গত ৪৫ দিনে ইন্দোর-উজ্জয়নি রোডের লব-কুশ স্কোয়্যারে ভিক্ষা করে ২ লাখ ৫০ হাজার টাকা আয় করেছেন। রাজস্থানে জমি কিনে করেছেন দোতালা বাড়ি। সেখানে দুই সন্তান ছাড়াও রয়েছে শ্বশুর ও শাশুড়ি। আড়াই লাখের মধ্যে ১ লাখ টাকা পাঠিয়েছেন বাড়িতে। বাকি টাকার মধ্যে ৫০ হাজার টাকা ব্যাঙ্কে ফিক্সড করেছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে গত দেড়মাসে নিজে ৫০ হাজার টাকা খরচ করেছেন।
তিনি আরও জানান, দামি মোটরসাইকেল ব্যবহার করেন তাঁর স্বামী। তাঁদের রয়েছে ২০ হাজার টাকা দামের মোবাইলও। ভিক্ষা করেই এই সম্পদ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন রাজস্থানের বাসিন্দা। মহিলাকে আটকের সময় স্বামী ২ সন্তানকে নিয়ে চম্পট দিয়েছেন বলে খবর। ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে রাজস্থানে একাধিক জায়গায় জমি কিনেছে বলেও জানতে পেরেছে পুলিশ।
জানা যায়,মহিলা অত্যন্ত পরিকল্পনা করে ভিক্ষা ব্যবসা ফেঁদে বসেছিলেন। তিন সন্তানের মধ্যে যারা বড়, তাদের উজ্জয়নীর দিকে যাওয়ার রাস্তা ইন্দোরে লব-কুশ মোড়ে ভিক্ষার জন্য বসাতেন। এই পথ দিয়ে অনেক তীর্থযাত্রী যাতায়াত করে থাকেন। শিশুরা ভিক্ষে চাইলে, তা ফিরিয়ে দিত না তীর্থযাত্রীরা।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন