সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৭২৫ জন

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০৬:০৭ পি.এম

সংগৃহীত

দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিবছরই মৃত্যুর সংখ্যা বাড়ছেই।  ২০২৩ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত গত ১০ মাসে সারা দেশে ৫ হাজার ২৪৫টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৭২৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৬ হাজার ৭০২ জন।

মঙ্গলবার (৪ জুন) সকালে বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরে এক মতবিনিময়সভায় এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সহায়তায় সভার আয়োজন করে বিআরটিএ।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের জুলাই মাসে সারা দেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৩ জন এবং আহত হয়েছেন ৯৩৪ জন। আগস্ট মাসে ৪৫৮টি দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত এবং আহত হয়েছেন ৬৫৯ জন। সেপ্টেম্বর মাসে ৪৫৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১০ জন ও আহত হয়েছেন ৬০৯ জন। অক্টোবর মাসে ৪৩৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯৪ জন আর আহত হয়েছেন ৪৯২ জন। 

নভেম্বর মাসে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৭০ জন আর আহত হয়েছেন ৫৮১ জন। ডিসেম্বর মাসে ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৪১ জন। আর ২০২৪ বছর জানুয়ারি মাসে দুর্ঘটনা ঘটে ৪৩৭টি, এতে নিহত হয়েছেন ৪০৪ জন আর আহত হয়েছেন ৫১৪ জন। ফেব্রুয়ারি মাসে ৫৬৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৩ জন এবং আহত হয়েছেন ৭২২ জন। 

মার্চ মাসে ৬২৪টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮৪ জন। আর এপ্রিল মাসে ৬৫৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৩২ জন, আহত হয়েছেন ৮৬৬ জন। সবমিলিয়ে গত ১০ মাসে সড়ক দুর্ঘটনা ঘটে ৫ হাজার ২৪৫টি। এতে নিহত হয়েছেন ৪ হাজার ৭২৫ জন আর আহত হয়েছেন ৬ হাজার ৭০২ জন।

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন মোটরযান চালক তৈরিতে বিআরটিএ ২০০৮ সাল থেকে পেশাজীবী মোটরযান চালকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ২০২২-২৩ অর্থবছরে সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭৩০ জন পেশাজীবী মোটরযান চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন