ইরানে আয়োজিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০ দেশকে হারিয়ে প্রথম হওয়া বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বিকাল ৩টায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সংবর্ধনাকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এটি ছাত্রলীগের নতুন কোনো উদ্যোগ নয়। হাফেজ বশির আমাদের গর্ব। হাফেজ বশিরের মত আরো অনেক সুপ্ত মেধাকে বিকশিত করার জন্য ছাত্রলীগ কাজ করে যাবে।
তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনা ও কওমি মাদ্রাসা গুলো যাতে পর্যাপ্ত বাজেট পায় সে লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় তিনি বশিরের মাদ্রাসা শিক্ষকদের অভিনন্দন জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অনুভূতি প্রকাশ করে হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। কিছুদিন আগে আমি আলজেরিয়াতেও ৩য় স্থান অর্জন করেছিলাম। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন