শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঘূর্ণিঝড় রেমাল: সারাদেশে ৪৮.৭ শতাংশ মোবাইল টাওয়ার বন্ধ

নবীন নিউজ ডেস্ক ২৮ মে ২০২৪ ১০:৩৭ এ.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার বিকেলের মধ্যে দেশের ৪৮ শতাংশ মোবাইল টেলিকম টাওয়ার পরিষেবা বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর ফলে লাখ লাখ মানুষ ভয়েস কলিং ও মোবাইল ইন্টারনেট থেকে বঞ্চিত হয়েছে।

দুর্ঘটনা এড়াতে রোববার বিকেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে শুরু করে দেশজুড়ে একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিদ্যুৎ সরবরাহকারীদের।

সোমবার বিকেল ৪টা নাগাদ দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে ৬৪ জেলার ৪৫ হাজার ৬১০টি টেলিকম টাওয়ারের মধ্যে ৪৮.৭১ শতাংশ বা ২২ হাজার ২১৮টি টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিটিআরসি। এদিন সকাল ৯টায় থেকে ২৮ শতাংশ টাওয়ারের সঙ্গে দেশের নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন ছিল।

মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্টেশনগুলোতে ৬-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সক্ষমতা ফুরিয়ে যাওয়ায় টাওয়ার অপারেটররা পোর্টেবল জেনারেটর দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কাজও কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম।

টেলিকম কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশিরভাগ অঞ্চলে গ্রিডের বিদ্যুৎ সরবরাহ শুরু হতে মঙ্গলবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। তাই মোবাইল টাওয়ারগুলোর জন্য বিদ্যুতের একমাত্র উৎস হতে পারে জেনারেটর।

দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার নিশ্চিতে সহায়তা করার জন্য যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ চালু করতে বিদ্যুৎ অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসির তথ্যমতে, দেশের কম ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের অন্তর্ভুক্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশিসংখ্যক টাওয়ার চালু রয়েছে। বিপরীতে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে টাওয়ার চালু আছে কম।

৯৩টি টাওয়ারের মধ্যে ৮৩ শতাংশ টাওয়ারের পরিষেবা বন্ধ থাকায় রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে, আর জেলা হিসেবে সিলেটে সবচেয়ে বেশি ৯৩ শতাংশ টাওয়ার সক্রিয় রয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন