নবীন নিউজ, ডেস্ক ২০ মে ২০২৪ ০১:৪১ পি.এম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের সাম্প্রতিক ২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু আরো ৫ বছর বাড়বে এমন তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে ।
শুক্রবার (১৭ মে) চিকিৎসাবিজ্ঞান সাময়িকী দ্য ল্যানসেটে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
গবেষণা বলছে, মানুষের বর্তমান গড় আয়ু ৭৩ দশমিক ৬ বছর থেকে বেড়ে হবে ৭৮ দশমিক ১। এর মধ্যে পুরুষের গড় আয়ু হবে ৭৬ দশমিক ২ বছর। আর নারীদের হবে ৮০ দশমিক ৫ বছর।
গড় আয়ু বাড়ার পাশাপাশি প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ুও বাড়ার সুখবর দিয়েছেন গবেষকরা। ২০৫০ সালে মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ু ৬৪ দশমিক ৮ থেকে বেড়ে দাঁড়াবে ৬৭ দশমিক ৪ বছরে। তবে গবেষকরা আরেকটি খারাপ খবরও দিয়েছেন। তা হচ্ছে, আয়ু বাড়লেও অনেক মানুষকেই ভগ্নস্বাস্থ্য নিয়ে বাঁচতে হবে।
গবেষণাপত্রের তথ্য মতে, বর্তমানে কম এমন স্থানেই বেশি বাড়বে গড় আয়ু। যা বিশ্বব্যাপী গড় আয়ুর ব্যবধান কমাতে অবদান রাখবে। মূলত, বিভিন্ন সংক্রামক, মাতৃত্বকালীন, নবজাতক ও পুষ্টিজনিত রোগ (সিএমএনএন) থেকে বেঁচে থাকার হার বৃদ্ধি এবং কার্ডিওভাসকুলার রোগ ও কভিড-১৯ এর মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির কারণেই এই গড় আয়ু বাড়বে।
তবে একই সময়ে বিভিন্ন অসংক্রামক রোগের (এনসিডি) হার বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন রোগের বোঝা চেপে বসবে মানুষের ঘাড়ে। এর পিছনে স্থূলতা, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাবার ও ধূমপান প্রভৃতি বেশি প্রভাব রাখবে। ফলে দ্রুত মৃত্যুর জায়গাটি দখল করবে অক্ষমতার সাথে বেঁচে থাকা। এ কারণে মানুষ দীর্ঘজীবী হলেও বাঁচবে খারাপ স্বাস্থ্য নিয়ে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স সায়েন্সের চেয়ারম্যান ও ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক ড. ক্রিস মারে বলেন, ‘গড় আয়ু বৃদ্ধির ফলে মানুষের আয়ুর বৈষম্য কমে যাবে। এটি এও নির্দেশ করে যে, সবচেয়ে বেশি আয়ের দেশ ও কম আয়ের দেশের মধ্যে বৈষম্য থাকবে, তবে সেটি কমে আসবে। সবচেয়ে বেশি আয়ু বাড়বে সাব-সাহারান আফ্রিকায়।’
‘বিশ্বব্যাপী রোগের ভার দ্রুত হ্রাস করার সবচেয়ে বড় সুযোগ হলো আচরণগত ও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো প্রতিরোধ ও প্রশমিত করার লক্ষ্যে পলিসি গ্রহণ’, যোগ করেন ড. ক্রিস মারে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন