শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাবির মুহসীন হল থেকে উদ্ধার হাতিরঝিলের বাসা থেকে অপহৃত ব্যবসায়ী

নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৮ এ.এম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে তিন দিন আগে অপহৃত হওয়া দুজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার রাত ৯টার দিকে হলের ৫৪৪ নাম্বার রুম থেকে ঢাবি প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানা পুলিশ অপহৃতদের উদ্ধার করে। তবে ঘটনায় অভিযুক্ত তিনজনকে শনাক্ত করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। 

অপহৃত দুই ব্যক্তি হলেন- ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল জলিল ও তার বন্ধু হেফাজ উদ্দিন।

আর অভিযুক্তরা হলেন- ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক উপ-দপ্তর সম্পাদক ও ফিন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবুল হাসান সাইদি, ছাত্রলীগের মুহসীন হল শাখার প্রচার উপ-সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোনতাছির হোসাইন এবং একই হলের ত্রাণ ও দুর্যোগ উপ-সম্পাদক আল শাহরিয়ার মাহমুদ তানসেন।

সড়কে ডাকাতিকালে দুই ডাকাতকে গণধোলাই, পুলিশে সোপর্দ
বড় ভাইদের নাম বলে বাঁচার চেষ্টা করলে বড় ভাইকেও গ্রেপ্তার করব

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, কিছুদিন আগে ব্যবসার জন্য জলিল শাহাবুদ্দিনের কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নেন। তবে শাহাবুদ্দিন তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে তালবাহানা করতে থাকেন জলিল। এতে দীর্ঘদিন ধরে টাকা দিতে দেরি করছিলেন তিনি। পরে শাহাবুদ্দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে জলিলকে তার হাতিরঝিল থানার হাজিপাড়ার বাসা থেকে অপহরণ করেন। এ সময় জলিলের সঙ্গে থাকা বন্ধু হেফাজ উদ্দিনকেও তুলে আনা হয়।

এ সময় তাদেরকে প্রথমে বিজয় একাত্তর হলে পরবর্তীতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নাম্বার কক্ষে আটকে রাখেন। এ সময় জলিলকে টাকা দিতে চাপ দেওয়া হয় এবং মারধর করা হয়। তার শরীরে মারধরের প্রাথমিক আলামত পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে শাহবাগ থানার এসআই আল আমিন। 

এ ঘটনায় অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে জানতে পারি— মুহসীন হলের পাঁচতলায় আমাদের কয়েকজন ছাত্রের সহযোগিতায় দুইজনকে তুলে আনা হয়েছে। টাকা আদায়ের উদ্দেশ্যে তাকে মারধরও করা হয়েছে। পরে শাহবাগ থানা ও হল প্রশাসনের সহযোগিতায় আমরা তাদের উদ্ধার করি। এ ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। 

শাহবাগ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের থানার আওতাধীন নয়। অপহৃতরা হাতিরঝিল থানার পুলিশের কাছে রয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি  বলেন, ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। আমরা এখনো কাউকে গ্রেপ্তার করেনি। তবে শীঘ্রই  অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

অপহৃত দুই ব্যক্তিকে কোথায় রাখা হয়েছে— জানতে চাইলে তিনি পরবর্তীতে  প্রেস ব্রিফিং করবেন বলে জানান।

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন