বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জমি লিখে না দেয়া মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছেলে-পুত্রবধূ!

নবীন নিউজ ডেস্ক ১৩ মে ২০২৪ ০৯:৫৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছেলেকে জমি লিখে না দেয়ায় শাহনাজ খাতুন নামে (৫৭) বৃদ্ধ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। আহত বৃদ্ধা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

তবে এ ঘটনায় ছেলে-বধূর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চান না আহত মা।

শুক্রবার (১০ মে) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে রোববার (১২ মে)। 

আহত বৃদ্ধা শাহনাজ খাতুন ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি লিখে না দেয়া ও ঋণের টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধার বড় ছেলে শাহ আলম ও তার স্ত্রী মর্জিনা খাতুন বৃদ্ধাকে মারপিট করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে।

শাহ আলমের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, ‘আমার স্বামীকে শাশুড়ি ঘর থেকে বের করে দেয়। জমিজমা ও টাকা তার ছোট ছেলে ও মেয়েকে দিয়েছে। আমার স্বামী ঋণ করে ঘর দিয়েছে। সেই ঘর থেকে এখন বের করে দিতে চায়। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শুক্রবার দুপুরে এ বিষয়গুলো নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। তখন আমার স্বামী তাকে ধাক্কা দেয় এবং মারপিট করে। তবে আমি শাশুড়িকে মারপিট করিনি, কিন্তু ধাক্কা দিয়েছিলাম। এতে মাথায় একটু কেটে গেছে।’

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে বলেনি, আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি হাসপাতালে গিয়ে তার খোঁজ নেব এবং এই ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
 
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মিথিলা আক্তার বলেন, ‘তার মাথায় সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।’
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। আমরা এখনো তার খোঁজ খবর রাখছি। তবে তিনি তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেবেন না বলে জানিয়েছেন।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা