নবীন নিউজ, ডেস্ক ১৯ এপ্রিল ২০২৪ ০৫:০৪ পি.এম
রাজধানীর ভাষানটেকে ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু লামিয়ার (৭) মৃত্যু হয়েছে আজ। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু লামিয়ার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে এক শিশু মারা যায়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি বলেন, এ ঘটনায় এর আগে ১৩ এপ্রিল মেহেরুন্নেছা, ১৫ এপ্রিল সূর্য বানু ও ১৬ এপ্রিল লিটন মারা যায়। এ ঘটনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল বেড়ে চারজনে। বর্তমানে লিজা ৩০ শতাংশ এবং সুজনের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ১২ এপ্রিল ভোরের দিকে ভাষানটেকে ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন।
পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন