শবে বরাতকে কেন্দ্র করে বাজারে বেড়েছে সব ধরনের মাছ-মাংসের দাম। দুদিন পরে ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ক্রেতাদের নাগালের বাইরে।
এই রাতে মুসলমানরা রাত জেগে আল্লাহর ইবাদত করে। এদিনকে কেন্দ্র করে অনেকে বাসায় ভালো মন্দ রান্না করে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাজার ঘুরে দেখা যায় গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ৩০-৫০ টাকা। বাজারে আজ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০টাকা কেজি, খাসির মাংস ১১৫০, ব্রয়লার মুরগী ২০০, পাকিস্তানি কক ৩০০ টাকা কেজি, দেশি জাতের মুরগী ৫০০টাকা কেজি।
এছাড়া মাছের দামও ক্রেতার নাগালের বাইরে। মাছের বাজার ঘুরে দেখা গেছে চিংড়ি ৮০০ টাকা কেজি, কৈ ১২০০ টাকা, বড় চিংড়ি ১০০০ টাকা, বড় বোয়াল মাছের কেজি ১২০০ টাকা, বাঘা আইড় কেজি ১২০০ টাকা, রুই ৬০০, বাইলা ১৪০০, পাবদা ৬০০ টাকা, টেংরা ৬০০, কাচকি ৪০০টাকা।
শীতের সবজি সরবরাহ কম থাকায় বেড়েছে এসবের দামও। বাজারে লাউ প্রতি পিস ১০০ টাকা, দেশি সাভারের টমেটো ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০-১২০ টাকা কেজি, ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, শসা ৭০ টাকা, লেটুস পাতা ২০০ টাকা কেজি, বাঁধাকপি ৪০-৬০ টাকা, গাজর ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, লেবুর হালি ২০-৩০ টাকা। এছাড়া, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, লম্বা বেগুন ৫০-৬০ টাকা, মুলা ৩০ টাকা, জাঙ্গলার শিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মিরপুর পল্লবী গাবতলীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই আগের দামে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৬-৩০ টাকা দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা কেজি, দেশি রসুন ২০০টাকা কেজি, আর ভারত থেকে আমদানি করা রসুন ১৮০ টাকা, আদা ১৯০-২০০টাকা কেজি।
মিরপুরের মাংস ব্যবসায়ী মনু মিয়া জানায়, শবে বরাতকে কেন্দ্র করে গরুর দাম অনেক বেশি, হাটে গরু কম থাকায় ব্যাপারীর ইচ্ছে মতো দাম নিচ্ছে গরুর। এছাড়া কুরবানীকে কেন্দ্র করে বাজারে গরুর সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তাই যে পরিমাণ গরু আছে তা চাহিদার তুলনায় অনেক কম বিধায় দাম বাড়তি।
বাজার করতে আসা ইসমতারা বেগম জানান, সবকিছুর দাম বেশি। কী রেখে কী কিনবো বুঝতে পারছি না। শবে বরাত তাই একটু মাংস কিনতে চেয়েছিলাম, কিন্তু মাংস কিনলে বাকি জিনিস কেনাকাটা করা যায় না বর্তমানে। তার প্রত্যাশা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি ঠেকাতে আরও কঠিন পদক্ষেপ নিবে সরকার।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন