নবীন নিউজ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ১২:৫৯ পি.এম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন অনেকেই। সোমবার(১৫ এপ্রিল) সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন ট্রেন।
এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাবতলী, মহাখালী ও মহাখালী বাস টার্মিনালে এসে নামছে যাত্রীরা। কোনো প্রকার যানজট ছাড়া স্বস্তিতে ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা।
সোমবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ঠিক ১০টায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। ট্রেন স্টেশনে থামার পরপরই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ছুটতে থাকেন।
এদিকে, ঈদের চার দিন পরও ঘরমুখো যাত্রীর ভিড় রয়েছে কমলাপুর রেল স্টেশনে। অধিকাংশ যাত্রী ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন। নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে প্লাটফর্মে অপেক্ষা করছেন অনেকে।
সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, সোয়া ১০টায় একতা এক্সপ্রেস নিজ গন্তব্যে ছেড়ে গেছে। সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি আন্তঃনগর ট্রেন যথা সময়ে কমলাপুরে পৌঁছায়। আবার যাত্রী নিয়ে নিজ গন্তব্যে ছেড়ে যায়। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করছি।
এদিকে সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম দেখা গেছে। টার্মিনালের উল্টো পাশের সড়কে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো থামিয়ে যাত্রী নামাচ্ছেন। যাত্রীরা নেমে তাদের ব্যাগ, লাগেজ নামাচ্ছেন বাসের বক্স থেকে। অন্যদিকে ঢাকার রুটে চলাচলকারী বিভিন্ন বাস থামছে সড়কটিতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঠিক সময়ে রাজধানীতে ফিরছে বাসগুলো।
ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীরা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো। তবে সার্বিকভাবে এবারের ঈদ যাত্রা ভালো হয়েছে বলে যাত্রীর জানান।
হানিফ বাসের কাউন্টার ম্যানেজার মিলন বলেন, ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত আমাদের সব বাস নির্ধারিত সময়ে পৌঁছেছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন