নবীন নিউজ, ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ১০:৪৭ এ.এম
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছেন।
হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সাল থেকে এই অঞ্চলে চন্দ্র মাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের সঙ্গে অনুসারী হিসেবে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ, মতলব, কচুয়া, শাহরাস্তি উপজেলাসহ অনেক গুলো গ্রামে আগাম ঈদ পালন করে আসছে।
হাজীগঞ্জ উপজেলার গ্রামগুলো হচ্ছে- সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাখনী, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা।
ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর।
মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে আগাম রোজা ও ঈদ পালন করা হয়।
সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফউল্যাহ মিশকাত চৌধুরী বলেন, আগে থেকেই সৌদি, আফগানিস্তান, মিশরের সঙ্গে মরহুম পীর সাহেব ও তার অনুসারীরা ঈদ পালন করেছেন। আমরাও তার ধারাবাহিকতায় বুধবার ঈদুল ফিতর উদযাপন করছি।
সৌদির সঙ্গে মিল রেখে তারা রোজা পালন শুরু করেন গত ১১ র্মাচ সোমবার থেকে। এ ব্যাপারটি ধর্মীয় ও বেশ সংবেদনশীল হওয়ায় কেউ কিছু বলছেন না বলে জানান তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন