সরকারি ভাবে ইন্টার্নশিপের সুযোগ
কর্মে নেই দেশের প্রায় পাঁচ কোটি মানুষ। অর্থাৎ তারা কোনো কাজ করছেন না। এদিকে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। ঝুলিতে ভালো ডিগ্রি থাকলেও, মিলছেনা চাকরি। এত বড় সংখ্যার কর্মহীন মানুষের ভবিষৎ কী? কীভাবেই বা তারা কর্মের বাজারে প্রবেশ করবে।
আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী দেশে বেকার সংখ্যা ২৩ লাখ ৫০ হাজার মানুষ। কিন্তু শ্রমশক্তির বাইরে আছেন ৪ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মানুষ। তারা কর্মে নিয়োজিত নন, আবার বেকার হিসাবেও বিবেচিত হন না। এই শ্রেণির বৃহৎ জনগোষ্ঠীকে বলা হয় শ্রমশক্তির বাইরে। এ দুই অংশ মিলে দাঁড়ায় ৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার বা প্রায় ৫ কোটি। এর মধ্যে নারীদের বড় অংশই রয়েছে শ্রমের বাইরে। তবে কাজের বাইরে থাকা মানুষের সংখ্যা বাড়ছে, যা শঙ্কার সৃষ্টি করছে-এমন অভিমত বিশেষজ্ঞদের।
পরিসংখ্যান অনুযায়ী, বছরে কমপক্ষে ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। তাঁদের ১৩-১৪ লাখের দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয়। বাকিটা দেশের বাইরে প্রবাসে যান। তাই দুই দশক ধরে বেকারের সংখ্যা ২৪-২৮ লাখের মধ্যে আছে।
তবে কর্মবাজারের এমন অবস্থা সুরাহায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ব্যবহারিক প্রশিক্ষণ দিতে ইন্টার্নশিপ নীতিমালা প্রকাশ করেছে সরকার।
বেকারত্বের সংজ্ঞাবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন, তাদেরই বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি জরিপের আগে ৩০ দিন বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন, তারাও বেকার হিসেবে চিহ্নিত হয়েছেন।
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ব্যবহারিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যুগোপযোগী ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টি, পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর সুযোগ রেখে সম্প্রতি ইন্টার্নশিপ নীতিমালা প্রকাশ করেছে সরকার। এই নীতিমালা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা অন্য কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ইন্টার্নশিপ প্রদান করতে পারবে।
ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুসারে, ইন্টার্নশিপের আবেদন করার জন্য আগ্রহীকে বাংলাদেশের নাগরিক হতে হবে; প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে , স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই ই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং একজন প্রার্থী একবার সরকারি অফিসে ইন্টার্নশিপ করতে পারবেন।
ইন্টার্নশিপের মেয়াদ হবে সর্বনিম্ন তিন থেকে ছয় মাস পর্যন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময় নির্ধারণ করবে। নীতিমালা অনুযায়ী, ইন্টার্ন প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ ভাতা প্রাপ্য হবেন। তবে ভাতা ছাড়া ইস্টার্ন অন্য কোনো ভাতা বা সুবিধা প্রাপ্য হবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি ৩ মাস মেয়াদে ১০ জনকে ইন্টার্নশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। যার প্রথম ধাপের আবেদন শেষ হয়েছে গত ১৫ মার্চ । সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে সনদ পাবেন ইন্টার্নরা।
প্রশ্ন কিন্তু এখনও থেকেই যায় যে, এই ২৮ লক্ষ বেকারের কতজন লাভবান হবেন এতে?
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন