ফাইল ছবি।
কিশোর গ্যাংয়ের নেপথ্যে যে-ই থাকুক, যেই রাজনৈতিক দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।
শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ শীর্ষক আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিদ উদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, থাকার কথা না। অপরাধীই বরং কোনো কোনো দলে শেল্টার নেয়। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এই অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, ডিএমপির পক্ষ থেকে বলতে চাই, কিশোর অপরাধের পেছনে যদি কেউ কোনো পৃষ্ঠপোষকতা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। ঢাকায় কিশোর গ্যাং ছিল ৩৪টা, এটা সম্প্রতি বেড়েছে। আমরা বেশ কয়েকজনকে নতুন করে শনাক্ত করেছি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কিশোর অপরাধে যারা জড়িত বা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই কিশোর অপরাধে যেন কেউ পৃষ্ঠপোষকতা না করে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।
কিশোর গ্যাংয়ে পৃষ্ঠপোষকদের নাম আসছে জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের তালিকা করা হবে। কিছু নাম এসেছে, আরো কিছু এলে তালিকা হালনাগাদ করা হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন