নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৫ পি.এম
‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ ১৫ ফেব্রুয়ারি ‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ স্লোগান নিয়ে (১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি) ১৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’-এর প্রথম পর্যায়।
ঢাকা মহানগর নাট্য পর্ষদের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন শতজন নাট্যদর্শক এবং মঞ্চাভিনেত্রীরা। সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকগুলো দেখা যাবে।
দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৮৫টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। এ ছাড়াও থিয়েটারের সংকট, সম্ভাবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।
মহামারি করোনা পর থেকে মঞ্চনাটকের দর্শক সংকট ক্রমেই বেড়ে চলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৩টি মঞ্চ, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত ৮৫টি নাট্যদল সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে।
-সংবাদ বিজ্ঞপ্তি
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন