নবীন নিউজ ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৯:৪৭ এ.এম
সংগৃহীত ছবি
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আগামী ২০ জানুয়ারির মধ্যে ৮ হাজার কোটি টাকা ভর্তুকির অর্থ ছাড়ের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বিউবোর সচিব রাশেদুল হক প্রধান। চিঠির অনুলিপি অর্থসচিবের কাছেও পাঠানো হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
চিঠিতে বলা হয়েছে- আসন্ন রমজান এবং গ্রীষ্মকালীন বিদ্যুতের চাহিদা পূরণে কয়লা ও তরল জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলোয় সরবরাহ নিশ্চিতকরণ, আমদানি করা বিদ্যুতের বকেয়া পরিশোধ, ইসিএস ঋণের কিস্তি পরিশোধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে অপরিশোধিত বিল পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আগামী ২০ জানুয়ারির মধ্যে ৮ হাজার কোটি টাকা জরুরি ভিত্তিতে ভর্তুকির অর্থ ছাড় করতে হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার মেটানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিউবো দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে বাল্ক কনজ্যুমারের কাছে বিদ্যুৎ বিক্রি করছে। এতে বিউবোর বিপুল পরিমাণ আর্থিক ঘাটতি হচ্ছে। এ ঘাটতির টাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার আর্থিক সহায়তা হিসেবে প্রদান করে আসছে। চলতি অর্থবছরের সেপ্টেম্বরসহ সরকারের রাজস্ব বাজেটে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ে ঘাটতি ২৭ হাজার ৯৬৭ কোটি টাকা। এর বিপরীতে ইতিমধ্যে দেড় হাজার কোটি টাকা ছাড় করেছে। ফলে এখনও ২৬ হাজার ৪৬৭ কোটি টাকা পাওনা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়- সম্প্রতি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় গ্যাসের অপর্যাপ্ততায় আসন্ন রমজান, সেচ এবং গ্রীষ্মকালীন বিদ্যুতের চাহিদা পূরণে কয়লা ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বকেয়া ২৬ হাজার ৪৬৭ কোটি টাকার মধ্যে থেকে জরুরি ভিত্তিতে আগামী ২০ জানুয়ারির মধ্যে ৮ হাজার কোটি টাকা প্রয়োজন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় গ্যাস সরবরাহের অপর্যাপ্ততায় কয়লা ও তরল জ¦ালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে আসন্ন রমজান, সেচ এবং গ্রীষ্মকালীন বিদ্যুতের চাহিদা পূরণ ব্যাহত হতে পারে। এ জন্য আলোচ্য সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ আবশ্যক। এ ছাড়া ইসিএ অর্থায়নে নির্মিত বিউবোর দুটি বিদ্যুৎকেন্দ্রের ইসিএ ঋণের কিস্তি জানুয়ারি মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারলে বিদ্যমান ঋণসমূহ কনসার্ন ক্রেডিট হিসেবে গণ্য হবে। এতে বিউবোর ভাবমুর্তি ক্ষুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে জরুরিভিত্তিকে ৮ হাজার কোটি টাকা ছাড়ের অনুরোধ করা হয়েছে চিঠিতে।
সূত্র: আমাদের সময়
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন