নবীন নিউজ, ডেস্ক ১৪ জানু ২০২৫ ০৬:০৮ পি.এম
ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট ৮ জন। আর জয়ের বিরুদ্ধে করা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় প্লট নিজ নামে বরাদ্দ নিয়েছেন।
এছাড়া নিজের ছেলে-মেয়ে, বোন ও বোনের ছেলে-মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েয়েছেন। প্রতিটি ১০ কাঠা করে ছয়জনের নামে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
এর আগে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এছাড়া, রেহানা ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে করা মামলায় তার আরেক মেয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন