নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৯:২৯ এ.এম
সংগৃহীত ছবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতার সংক্রান্ত তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শুক্রবার (১০ জানুয়ারি) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার।
২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।
২০১৩ সাল থেকে নিকোলা মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার পদত্যাগ দাবি করেছে। মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত।
হাজার হাজার সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন এদমুন্দো গনসালেসে। সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
গনসালেস ভেনেজুয়েলায় ফিরে গেলে গ্রেফতার হওয়ার হুমকির মুখে পড়তে পারেন। তাই বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গনসালেসেকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী শুধুমাত্র মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে।
তবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলেছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।
এদিকে হোয়াইট হাউস বলেছে, মাদুরোর গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার ভেনেজুয়েলার জনগণের সাথে সংহতি প্রকাশ এবং মাদুরো ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ ১০ মিলিয়ন ডলার থেকে ২৫ মিলিয়ন ডলারে বাড়িয়েছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনোর গ্রেফতারের জন্য নতুন ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ শুক্রবার ঘোষণা করেছে, তারা ভেনেজুয়েলার আট কর্মকর্তার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে, যার ফলে যুক্তরাষ্ট্রে তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।
মাদুরো সরকার সব সময় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, এগুলো অবৈধ পদক্ষেপ, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য ‘অর্থনৈতিক যুদ্ধে’র নামান্তর।
শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে নিকোলা মাদুরো সরাসরি নিষেধাজ্ঞার ব্যাপারে ইঙ্গিত না দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার জানে না, কীভাবে আমাদের ওপর প্রতিশোধ নেবে।’
ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ