নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ০৯:২৩ এ.এম
সংগৃহীত ছবি
ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিঃশর্ত খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তার আগে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে তার সাজা ঘোষণার শুনানি হয়েছে শুক্রবার। রায়ে ট্রাম্প এ মামলায় জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
আদালতের শুনানিতে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন ট্রাম্প। পাশে ছিলেন তার আইনজীবী।
বিবিসির আদালত প্রতিবেদক জানিয়েছেন, নিউইয়র্কের একটি আদালতে মামলার রায় ঘোষণার সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প তাঁর আইনজীবীর পাশে পাথরের মতো মুখ করে বসে ছিলেন।
আগেই ধারণা করা হয়েছিল, জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ট্রাম্প। বিচারক শেষ পর্যন্ত সেই রায়ই দিলেন।
ট্রাম্প আদালতকে বলেছিলেন, এটি (মামলা) খুবই ভয়াবহ অভিজ্ঞতা। অন্যদিকে তাঁর আইনজীবী আদালতকে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে অহেতুক অভিযোগগুলো দায়ের করা হয়েছিল।
রায় ঘোষণার সময় বিচারক মারচান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।’
গত মে মাসে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার সঙ্গে সম্পর্কিত ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, স্টর্মি ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ওই অর্থ ড্যানিয়েলসের হাতে তুলে দিয়েছেন।
নবীন নিউজ/পি
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য