নবীন নিউজ, ডেস্ক ০৬ জানু ২০২৫ ১২:১০ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে আমরা আসি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন তাদের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। সেখানে কি লেখা আছে আমাদের বলেনি পুলিশ।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এমন ঘটনা সত্যি দুঃখজনক।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে দুটি নোট ও মোবাইল পাওয়া যায়। তদন্তের স্বার্থে সেখানে কি লিখা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’
কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, ‘ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন