নবীন নিউজ, ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৩:০৮ পি.এম
গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয়। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন।
এরমধ্যে গত ৩ অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। যেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেয়ার কথা জানিয়েছিলেন কমিশনগুলোর প্রধানরা।
তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি। ছয় সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেয়ার সময় বাড়িয়ে নিয়েছে।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, দেরিতে কাজ শুরু করার কারণে ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একইদিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়।
আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে ১৫ জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন