মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন

নবীন নিউজ, ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০৩:৫৬ পি.এম

সংগৃহীত ছবি

ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন— তা সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। সংসদ নেতা ও দলীয় প্রধান যেন একই ব্যাক্তি না হন, এমন প্রস্তাবও থাকছে সুপারিশে। রাজনৈতিক ঐক্যমত না থাকায় সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকেও সরে আসার কথা জানালেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ।

তার নেতৃত্বাধীন কমিশন এরইমধ্যে রাজনৈতিক দল, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশের খসড়া চূড়ান্ত করেছে। এসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে জানান আলী রিয়াজ।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, যথাযথভাবে যেন সংবিধান সংস্কার করতে পারি…. সংবিধানে যে সমস্ত পদ এখন একনায়ক প্রতিষ্ঠা করে, সেগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে বন্ধ করা, যাতে আরেকজন শেখ হাসিনা-স্বৈরশাসক না হন। গত ১৬ বছরে আমরা যেটা দেখতে পেয়েছি, তা হলো ক্ষমতার এককেন্দ্রীকরণ। এটি কেবল তো ১৬ বছরই না, তখন বেশি নগ্নভাবে দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, এককেন্দ্রীকরণের যে সমস্যা, আমাদের সেটি মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত, জবাবদিহিতা তৈরি করা। যাতে করে প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো ব্যক্তি, তিনি যেন এমন ক্ষমতার অধিকারী না হোন, যাতে তাকে প্রশ্ন করা যাবে না। সেই প্রশ্নগুলো করার জন্য ক্ষমতার ভারসাম্যের বিষয়টি আসছে।

অধ্যাপক আলী রিয়াজের মতে, বিদ্যামান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী। এতে জবাবদিহিতা নেই, সৃষ্টি হয়েছে স্বৈরতন্ত্রের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একাধিক পদ আকড়ে ধরেন। ক্ষমতার এই ভারসাম্য শুধু রাষ্ট্রপতির সঙ্গে না করে সংসদের মধ্যেও করতে হবে। কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হন, সেই ব্যাপারে আমরা ঐক্যমত দেখতে পেয়েছি।

বিদ্যমান সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদ বাতিলেরও সুপারিশ করবে এ কমিশন।

প্রফেসর আলী রীয়াজ বলেন, সংসদ সদস্যদের পায়ে বেড়ি লাগানো এবং দল ও ব্যক্তির অনুগত হয়ে পড়া থেকে বের করার ব্যাপারে কোনো রকম দ্বিধা আমি কোনো রাজনৈতিক সংগঠনের কাছ থেকে দেখতে পাইনি। সিভিল সোসাইটি থেকেও দেখতে পাইনি। সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকেও পাইনি। তাহলে এটা পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনের সুপারিশ করবো।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল। উচ্চ আদালতের রায়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এই বিধান ফিরেছে। সংবিধান সংস্কারের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও থাকছে। তবে আগামী জাতীয় নির্বাচন অন্তবর্তী সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন আলী রিয়াজ।

তিনি বলেছেন, এই সরকারের বৈধতা যেমন আইনি, তেমনি এই সরকারের বৈধতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নৈতিকতা এবং সেটা যুক্ত আছে গণঅভ্যুত্থানের সঙ্গে। এই প্রক্রিয়াটা অতীতে যেমন হয়েছে, তেমনই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ, একটা নতুন বাস্তবতার মধ্যে আছে সবাই। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করেছে। ফলে ওইভাবে বিবেচনা করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের মেয়াদ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ বেশকিছু বিষয়ে মতামত পেয়েছে কমিশন। এসব বিষয় প্রস্তাবে থাকতে পারে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন