নবীন নিউজ, ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০৯:১৮ এ.এম
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালক শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে। তবে আহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়নকে বাঁচানো যায়নি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঘাতক ট্রাকচালককে গণপূর্ত ভবনের সামনে থেকে আটক করা হয়।
শিক্ষার্থীরা জানান, ফায়ার কর্মীকে চাপা দিয়ে ট্রাকের গতি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল চালক। গণপূর্ত ভবনের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড দিলে চালক ট্রাক থামাতে বাধ্য হন। এরপরে তাকে ট্রাক থেকে নামিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, ট্রাকচাপায় আহত ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।’
তিনি জানান, আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন; তবে তার অবস্থা গুরুতর নয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন