বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘আগুন নিয়ে খেলছে’, চীনের কঠোর হুঁশিয়ারি

নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:১২ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। 

রোববার বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য ৫৭১.৩ মিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসেই ৩৮৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

চীনের প্রতিক্রিয়া

গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘এক-চীন নীতি’ এবং তিনটি চীন-যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে’।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘তাইওয়ান প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য’। 

একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

দেশটি অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। 

চীনা মুখপাত্র বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব’।

তাইওয়ান ও যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক

তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়াকে চীন তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায়।

তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আনাদোলু এজেন্সি 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ