বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ’

নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ১১:৩২ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

রাজনীতির দীর্ঘ পথ-পরিক্রমা ও উত্থান-পতনে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামী জনগণের দল, গণমানুষের দল ও মানুষের প্রাণপ্রিয় কাফেলা; তাই আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল শনিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এবং সচেতনভাবে দাবি করতে পারি যে, আমরা জ্ঞাতসারে কোনো মানুষের ক্ষতি করিনি বা কখনো করব না। বিগত ৫৩ বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, জামায়াতের লোকেরা কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, পাশবিকতা, পশু সংস্কৃতি এবং মানবতাবিরোধী অপরাধসহ কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বা এখনো নেই। কিন্তু পতিত স্বৈরাচার আমাদেরকেই বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। আমাদের ওপর অন্যায়ভাবে আক্রমণ চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী অপশাসনে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, গুপ্তহত্যাসহ আমাদের শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। আমাদেরকে ঈদ ও জু’মার নামাজ; এমনকি রোজা পর্যন্ত রাখতে দেওয়া হয়নি।ভেবেছিল তারাই কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।’

‘তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহই তাদেরকে পরাভূত করেছেন। প্রমাণিত হয়েছে জামায়াত একটি ন্যায়নিষ্ঠ, আদর্শবাদী এবং মানবতার বন্ধু রাজনৈতিক দল’, যোগ করেন জামায়াতের এই নেতা। 

তিনি আরও বলেন, ‘আমরা ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদের মহাজনী কারবার এবং অপশাসন-দুঃশাসনের বিপরীতে দেশে একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় আপসহীন। আমরা মানবরচিত মতবাদের বিপরীতে দেশকে কুরআন-সুন্নাহর আলোকে ইসলামীর কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র এবং শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের অধিকারের নিশ্চয়তা থাকবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। সকল নাগরিক আইনের আশ্রয় গ্রহণের সমাজ অধিকার ভোগ করবেন।’

সেই কাঙ্ক্ষিত বিপ্লব ও সমাজ পরিবর্তনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহবান জানান ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

থানা আমির আবু হানিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। 

উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন ও প্রকৌশলী সিরাজুল ইসলাম, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের ও পল্লবী দক্ষিণ থানা আমির অধ্যাপক আশরাফুল আলম প্রমূখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা