নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০২:০৭ পি.এম
ছবি- সংগৃহীত।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানিকে নিয়ে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জোলানির মাথার ওপর যে ১ কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছিল- যুক্তরাষ্ট্র তা তুলে নিয়েছে। শুক্রবার পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন।
লিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হায়াতে তাহারির আশ-শামের নেতা আবু জোলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামে্স্ক সফর করে। এরপর জোলানিকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে।
দামেস্কে হায়াতে তাহরির আশ-শামের নেতার সাথে বৈঠকের সময় আবু জুলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবারা লিফ এবং তার এই বার্তাকে জোলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান মার্কিন এ কূটনীতিক।
পরে এক সংবাদ সম্মেলনে বারবারা লিফ বলেন, আবু জোলানিকে এই কথা নিশ্চিত করা খুব বেশি জরুরি যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ায় কিংবা তার বাইরে আমেরিকা ও তার মিত্রদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বারবারা লিফের নেতৃত্বে এটিই প্রথম কোনো উচ্চপর্যয়ের কূটনৈতিক দলের দামেস্ক সফর।
উল্লেখ্য, সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানির ওপর আশার আল আসাতের পতনের পরও জারি ছিল যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা। একসময় তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি ডলারও।
তবে ১২ দিনের আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ