নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১২:৫৪ পি.এম
ছবি- সংগৃহীত।
সড়ক নির্মাণে পাথর ব্যবহার পুরানো হলেও এর পরিবর্তে বিটুমিনের সঙ্গে মেশানো হয়েছে প্লাস্টিক। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এমন সড়ক। সংশ্লিষ্টরা জানান, এতে একদিকে যেমন খরচ কমবে তেমনি প্লাস্টিকের সড়ক তুলনামূলকভাবে টেকসই।
বাংলাদেশের অন্যসব সড়কের মতোই এটাও একটি সড়ক। কিন্তু এতকুটু বললেই সবটা বলা হয় না। কারণ এ সড়কটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। পানি ঢাললেই দেখা যাবে এ সড়কটি সবুজ বর্ণের। দেখতে আর দশটি পিচ ঢালাই সড়কের মতো হলেও এ সড়কটি অন্যগুলোর চেয়ে ভিন্ন। কেননা সড়কটি নির্মিত হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এটাই এখন বাস্তবতা। প্রাথমিকপর্যায়ে, সড়কটির ২২৫ মিটার অংশের মূল উপাদান ছিল প্লাস্টিক বর্জ্য।
বিশ্বের উন্নত দেশে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরোনো হলেও বাংলাদেশে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। মূলত পরিবেশের জন্য ক্ষতিকারণ প্লাস্টিককে কাজে লাগানোর পাশাপাশি সড়ক তৈরিতে খরচ কমাতে এ পন্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সড়ক গবেষণাগারের নির্বাহী প্রকৌশলী শামীমা ইয়াসমিন বলেন, ময়লা আবর্জনা ভেবে যেসব প্লাস্টিক ফেলে দেয়া হচ্ছে, সেইসব প্লাস্টিক রিসাইকেল করে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে খরচও কিছুটা কমে যাবে, সড়কের দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাবে। পরিবেশের জন্য ভালো। পাথরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। সড়কের উপরে ও নিচে বিটুমিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক।
সাধারণত পিচ, বিটুমিন, পাথর, ইট বা কংক্রিটের সমন্বয়ে দেশে যে সড়ক তৈরি হয় তারচেয়ে কম খরচের প্লাস্টিক দিয়ে সড়ক টেকসই হবে বলেও জানান তিনি।
কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকের এ সড়ক পরিবেশের জন্য নতুন করে ক্ষতির কারণ হবে কি না?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, প্লাস্টিক দিয়ে যদি আমরা সড়ক বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে প্লাস্টিক ব্যবহার করবো, প্লাস্টিকের কারণে পরিবেশ যেন দূষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। মাইক্রো প্লাস্টিক নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা যেন কোনোভাবেই বাতাসে আসতে না পারে, পরীক্ষামূলকভাবে এগুলো বিশ্লেষণ করা হয়েছে। এটা সফল হলেই আমরা বাংলাদেশের অন্য সড়কগুলোতে এটি ব্যবহার করতে পারব। এটা যদি আমরা সফল করতে পারি, তাহলে প্লাস্টিক দূষণ থেকে দেশ রক্ষা পাবে। আবার সড়কের স্থায়িত্ব নিয়ে যে অভিযোগটা আছে সেটাও কমে যাওয়া সম্ভবনা আছে।
প্লাস্টিক বর্জ্যের বিকল্প এ ব্যবহারের দেখে কেউ যাতে আবার নতুন করে প্লাস্টিক ফ্যাক্টরি তৈরির উদ্যোগ না নেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। -সময় নিউজ
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন