নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০১:৩৩ পি.এম
ছবি- সংগৃহীত।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আউয়াল সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিল। অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করা হয়। আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর রাত আড়াই টার দিকে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবার নাম আব্দুর রহমান। মৃতের ছেলে জামান জানান, আমার বাবার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেয়া হয়। তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন। সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন আমার বাবা আব্দুল আউয়াল। তাকে গত ২ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন