নবীন নিউজ, ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ১০:৫৬ এ.এম
রাজধানী ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম মূল হোতা আইসের গডফাদার চন্দন রায় (২৯) আইসসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)৷
সোমবার (১৬ ডিসেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা ও মাদক আইসের গডফাদার চন্দন রায়কে (২৯) ২০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করেছে। চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পরে। করোনাকালীন সময়ে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী এবং বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেথ) মাদক পাচার চক্র গড়ে তোলেন। বিভিন্ন পণ্যের আড়ালে কৌশলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে সিলিকা জেলের আড়ালে আইস (ক্রিস্টাল মেথ) বাংলাদেশে নিয়ে আসত চক্রটি। পরে এ মাদক দেশের অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে ‘পার্সেল হোম সার্ভিস’ সিস্টেমে সরবরাহ করতো।
এতে আরও বলা হয়, এর আগে মালয়েশিয়া থেকে সোনা ব্যবসার আড়ালে ২০২০ সালের নভেম্বরে ৬০০ গ্রাম আইসসহ ডিবির হাতে পাঁচজন সহযোগীসহ গ্রেপ্তার হন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে বের হয়ে আবারও এই কাজে সক্রিয় হন। পরে ২০২২ সালে ২ নভেম্বর ফের ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করে ডিএনসি। এরপর ছয় মাস জেল খেটে জামিনে বের হয়ে চন্দন রায় আত্মগোপনে চলে যান এবং রাজধানীর আইস (ক্রিস্টাল মেথ) এর চক্রটি সক্রিয় করেন। ঢাকায় চন্দন রায় চক্রের অন্তত শতাধিক ক্রেতা রয়েছেন, যারা নিয়মিত আইস সেবনের সঙ্গে জড়িত। তিনি ওয়ারি এলাকায় থাকলেও গুলশান-বনানী এলাকার বিত্তশালী পরিবারের সদস্যের কাছে আইস পৌঁছে দিতেন। প্রতি গ্রাম আইস ৫-১০ হাজার টাকায় বিক্রি করতেন তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন