ব্র্যাক ইউনিভার্সিটিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
গত ১২মার্চ মঙ্গলবার ব্র্যাক ইউনিভার্সিটি গালা নাইট প্রোগ্রাম-৩ এর নামে ছাত্র-ছাত্রীদের অশ্লীল নৃত্য অনুষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া।
লিগ্যাল নোটিশে শিক্ষা মন্ত্রণায়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বিবাদী করা হয়। আইনজীবী বলেন, টার্ক নামক একটি অপ্রয়োজনীয় গ্রোগ্রাম বন্ধের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছি।
জনস্বার্থে গত মঙ্গলবার এ বিষয়ে ডাকযোগে সংশ্লিষ্টদের প্রতি এ লিগ্যাল নোটিশ আগামী ১৫ দিনের মধ্যে এই টার্ক নামক প্রজেক্টটি বন্ধ করতে বলা হয়েছে। তা না হলে রিট আবেদন করা হবে হাইকোর্টে।
আইনজীবি জানান, ইদানিং ব্র্যাক ইউনিভার্সিটির একটি গ্রোগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।গত ১০ মার্চ সাভারের বিরুলিয়ায় টার্ক নামক ‘BRAC University Gala Night Program-3’ নামে একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অশ্লীল নৃত্য, বেহাল্লাপনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যা বিশ্ববিদ্যালয় তাদের দায়িত্ব এড়াতে পারে না।
তিনি আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক এ টার্কের নামে লাখ লাখ টাকা নেওয়া হয়। অথচ তা শিক্ষার্থীদের বাস্তবিক কোনো কাজে আসে না। তাদের নীতি-নৈতিকতা বিবর্জিত এ টার্কের অশ্লীলতা প্রোগ্রামের নামে সামাজিক অনাচার উৎসাহিত করে।
তাই এ নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ অপ্রয়োজনীয় টার্ক নামক প্রজেক্টটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি অন্যথায় জনস্বার্থে এবং দণ্ডবিধির ২৮৬ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সপ্তম শ্রেনীর এক পাঠ্যপুস্তকে শরীফ শরীফার সমকামীতা গল্প থেকে শুরু হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়ে তর্ক বির্তক। এরপর গত ১০মার্চ রবিবার ব্র্যাক বিশ্ববিদ্যালযয়ের আবাসিক ক্যাম্পাসে রেসিডেন্সিয়াল RS65 ব্যাচের গালা নাইটের অনুষ্ঠানে এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, গানের তালে তালে কিছু শিক্ষার্থীর নাচ করছে, আবার কিছু শিক্ষার্থী তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ ভাবে চুমু খাচ্ছে আর এ নিয়েই আবারও নতুন করে আলোচনায় আসে ব্রাক বিশ্ববিদ্যালয়।
গালা নাইটে শিক্ষার্থীদের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন