ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’
অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন