নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ০১:১৫ পি.এম
সংগৃহীত ছবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে সবচেয়ে বেশি গুমের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। এছাড়া, নতুন করে ৮টি গুমঘরের সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যক্রম বিষয়ক কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মঈনুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, কমিশনে এ পর্যন্ত এক হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে; আর ৪০০টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।
কমিশন চেয়ারম্যান আরও বলেন, এ মুহূর্তে কতজন গুম আছেন সেটা বলা মুশকিল। তবে ২শ জনের মতো হদিস পাওয়া যাচ্ছে না। নতুন করে ৮টি গুমঘরের পাওয়া গেছে।
গুম সংক্রান্ত বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সবার সংশ্লিষ্টতা রয়েছে জানিয়ে মঈনুল ইসলাম চৌধুরী বলেন, এখন পর্যন্ত খতিয়ে দেখার মধ্যে সবচে বেশি ১৭২টি গুমের অভিযোগ রয়েছে র্যাবের বিরুদ্ধে। এছাড়া, ৫৫টি গোয়েন্দা পুলিশ (ডিবি), ৩৭টি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), ২৬টি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), ২৫টি পুলিশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৮টি গুমের অভিযোগ রয়েছে।
রাজনৈতিক কারণে বেশির ভাগ ক্ষেত্রে গুম করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জমাপড়া সব অভিযোগ ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের। যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন