সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শপিংমল-সুপারশপে গ্রাহকের মোবাইল নম্বর কেন নেওয়া হয়?

নবীন নিউজ, ডেস্ক ২৮ অক্টোবার ২০২৪ ১২:৫৮ পি.এম

সংগৃহীত ছবি

রাজধানীর ডায়মন্ড ওয়াল্ড মিরপুর-১১ শাখায় দুই বছর আগে কেনাকাটা করেছেন মো. শাহজাহান। এরপরে আর কেনাকাটা করেননি। তবে কিছু না কিনলেও প্রতিনিয়ত তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ঠিকই ম্যাসেজ আসে। ম্যাসেজগুলো বিভিন্ন উৎসবের সময় তারা দিয়ে থাকেন । যাকে মূল্য ছাড় বিষয়টি উল্লেখ থাকে। বিষয়টি নিয়ে তিনি বিরুক্ত হলেও কিছু করার উপায় নেই। 

ডায়মন্ড ওয়াল্ডের মতো রাজধানীর বিভিন্ন সুপারশপ, শপিংমলে কেনাকাটার সময় ক্রেতাদের কাছ থেকে ব্যক্তিগত মোবাইল নম্বরটি সংগ্রহ করা হয়। পরে নামিদামি এসব প্রতিষ্ঠান নিজেদের প্রচারণার স্বার্থে মোবাইল নম্বরগুলো সংগ্রহ করেন। পরে বিভিন্ন মূল্য ছাড়ে মেসেজে ক্রেতাদের জানানো হয়। এতে অনেক ক্রেতারাই বিরক্ত হোন বলে অভিযোগ রয়েছে।

ক্রেতাদের ব্যক্তিগত এসব মোবাইল নম্বর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কীভাবে সুরক্ষা দেন তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে ভোক্তাদের মনে। কারণ অনেক সময় নম্বরগুলো থার্ড পার্টির কাছে চলে যায়। এতে ভোক্তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকি মুখে পড়ার শঙ্কা তৈরি হয়। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বলছে এটা হওয়ার সম্ভাবনা নেই। গ্রাহকের মোবাইল নম্বরগুলো সব্বোর্চ গুরুত্ব দিয়ে নিরাপদে রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশজুড়ে কেনাকাটার জন্য জনপ্রিয় সুপারশপ হচ্ছে স্বপ্ন। এই সুপারশপে কেনাকাটার সময় গ্রাহকের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। বিশেষ করে যারা নিয়মিত কেনাকাটা করেন তাদের কাছ থেকে। এই নম্বরগুলো সংগ্রহ করে তারা পরবর্তিতে গ্রাহকদের তাদের মূ্ল্য ছাড়সহ বিভিন্ন বিষয়ে অবগত করেন। রাজধানী ছাড়াও জেলা শহরগুলোর আউটলেটেও একই কাজ করা হয়। বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্বপ্নের এক আউটলেট ইনচার্য বলেন, ‘নম্বরগুলো ক্রেতাদের সুবিধার স্বার্থেই নেওয়া হয়। ক্রেতাদের মেম্বারশিপের জন্য আমরা নম্বর নিয়ে থাকি। আমাদের মেম্বার হলে পণ্যে ক্রয়ে বিভিন্ন ডিসকাউন্ট থাকে। তাই ক্রেতাদের অনুমতি নিয়েই নম্বরগুলো নেওয়া হয়। এছাড়াও আমরা পণ্য ছাড় সংক্রান্ত বিভিন্ন অফার মেসেজ মাধ্যমে তাদের জানিয়ে থাকি। জোরপূর্বক কারও কাছ থেকে নম্বর নেওয়া হয়না। আর এই নম্বরগুলো ব্যবস্থাপনা করে হেড অফিস। এতে আমাদের কোন হাত থাকে না।’

এদিকে দেশে নামকরা জুতা ব্রান্ড কোম্পানির একটি এপ্রেক্স। দেশজুড়ে যাদের ব্যাপক সুনাম রয়েছে। তারাও গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করেন। কেন নম্বর সংগ্রহ করেন বিষয়টি জানতে রাজধানীর ফার্মগেট-২ এপেক্স আউটলেট ইনচার্য আনিছুর রহমান বলেন, ‘কোন গ্রাহক ১৭০০ টাকার উপরে কেনাকাটা করলে সেক্ষেত্রে আমরা মোবাইল নম্বর নেই। কারণ এতে পয়েন্ট যোগ হয়। পরবর্তিতে সেই পয়েন্ট দিয়ে আমরা পণ্যের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকি। এতে গ্রাহকেরই লাভ হয়। এর বাইরে কিছু করা হয়না।’

গ্রাহকের নম্বরগুলো আপনারা কীভাবে সুরক্ষা দেন বিষয়টি জানতে এপেক্স হেড অফিসে যোগাযোগ করা হয়। হেড অফিসের এক কর্মকর্তা বলেন, ‘আমরা গ্রাহকের মোবাইল নম্বরটি সব্বোর্চ গুরুত্ব সহকারে সংক্ষরণ করি। অন্যের প্রাইভেসি সুরক্ষা দেওয়া আমাদের প্রথম দায়িত্ব। এটা নিয়ে আমরা কখনো হেলাফেলা করি না। তবে গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করেই নম্বরগুলো নেওয়া হয়।

এদিকে বিষয়টি নিয়ে জানতে স্বপ্ন সুপারশপের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি  ফোন রিসিভ করেননি। 

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন