শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে’

নবীন নিউজ ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ১০:২৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ‘শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে’ স্লোগান দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করেন।

মিছিলে ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ধরো রশি মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

তারা বলেন, দুই মাসের ব্যবধানে রাষ্ট্রপতির এ দ্বিমুখী বক্তব্য ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। খুনি হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সচেতন ছাত্রসমাজ কোনো চাটুকার ও দোসরদের আর গ্রহণ করবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী কলেজের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম বলেন, বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না। খুনি হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছে। তাই শেখ হাসিনার পদত্যাগপত্র আছে কি নাই তা আমাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বনি আমিন বলেন, গতকাল (সোমবার) আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের রাতের ভোটের এমপি খুনি একরামুল করিম চৌধুরীর পক্ষে কয়েকজন আইনজীবীসহ তার সমর্থকরা নিকৃষ্টতম স্লোগান দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্যাসিবাদ খুনি হাসিনা ও এর দোসরদের যারা সহযোগিতা করবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আমার ভাইকে যারা হত্যা করেছে ও যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যেখানেই আওয়ামী লীগ ও এর দোসররা চক্রান্ত করার চেষ্টা করবে সেখানেই ছাত্র-জনতাসহ সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির নিষিদ্ধ করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, হাসিবুল হোসেন, নোয়াখালী কলেজের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, মাজহার রাকিব ও আফসার বিন আজিজ, নোয়াখালী সরকারি কলেজের ছাত্র মাজহারুল ইসলাম রাকিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর, আইনজীবী রবিউল হাসান পলাশ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন