নবীন নিউজ ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ০৯:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ‘প্রধান শত্রু’ ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মারা গেছেন। গতকাল সোমবার (২১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে রয়টার্স।
গুলেন তুরস্কে ইসলাম ধর্মভিত্তিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে পরবর্তীকালে তিনি তুরস্কের নেতা রিসেপ তাইয়েপ এরদোগানকে উৎখাতের চেষ্টা চালান।
গুলেনের ধর্মবাণী প্রচার করে হারকুল নামে একটি ওয়েবসাইট। এই সাইটের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, গুলেন গত রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় একটি মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। এক সময়ে এরদোগানের মিত্র হিসেবে পরিচিত হলেও পরবর্তীকালে দুইজনের সম্পর্কে চরম অবনতি দেখা দেয়।
২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের জন্য তাকে দায়ী করেন এরদোগান। সে সময় বিদ্রোহী সেনারা যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও হেলিকপ্টারের দখল নিয়েছিল। এই অভ্যুত্থানে প্রাণ হারান প্রায় ২৫০ ব্যক্তি। ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন গুলেন। তিনি এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।
গুলেনের মতাদর্শের নাম ‘হিজমেত’। তুর্কি ভাষায় এই শব্দের অর্থ ‘সেবা’। এর মাধ্যমে তিনি মধ্যপন্থি ইসলাম ধর্মের প্রচার চালাতে চেয়েছিলেন, যার মধ্যে পশ্চিমা ধারার শিক্ষা, মুক্ত অর্থনীতি ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে তুরস্কে গুলেনের দলের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রভাব অনেক কমে যায়। তুরস্কের এরদোগানপন্থিরা তাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি জানান। অন্যান্য রাজনৈতিক মতাদর্শের দলগুলোও তাকে এড়িয়ে যেতে শুরু করে।
সমর্থকদের কাছে হোদজাএফেন্দি বা সম্মানিত শিক্ষক নামে পরিচিত গুলেন ১৯৪১ সালে তুরস্কের এরজুরুম প্রদেশের এক গ্রামে জন্ম নেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই তিনি কুরআন পাঠ করে বড় হয়েছেন।
২০১৪ সালে গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এবং দুই বছর পর হিজমেতকে সন্ত্রাসী সংগঠনের তকমা দেয় এরদোগানের সরকার। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোগান গুলেনের নেটওয়ার্ককে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন এবং তাদের ‘ক্যানসারের’ সঙ্গে তুলনা করেন। অঙ্গীকার করেন, তাদের নির্মূল করবেন। গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার জেরে হাজারো স্কুল, প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের সম্পদ ক্রোক করা হয় এবং এগুলো বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে আঙ্কারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি প্রত্যাবাসন চুক্তির মাধ্যমে গুলেনকে তুরস্কে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছে। ২০১৭ সালে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে ফেরার কোনো ইচ্ছে নেই তার। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেও তুরস্কে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ও তদন্তের কারণে তিনি আর দেশে ফেরেননি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ