নবীন নিউজ ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ০৯:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তি যেমন দিন দিন উন্নতি সাধন করছে। তেমনি মানুষের জীবন যাত্রায়ও পরিবর্তন আসছে। মানুষ এখন অনলাইন ভিত্তিক ব্যবসা-বাণিজ্যে ঝুঁকছে। অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন এমন ক্রেতার সংখ্যাও দিন দিন বাড়ছে। ফলে দেশে প্রতিদিন বাড়ছে ই-কমার্স ব্যবসায়ীর সংখ্যা।
‘বাংলাদেশ বিটুসি ই কমার্স মার্কেট রিপোর্ট’-এর তথ্য মতে, ২০২৬ সাল নাগাদ ই কমার্স খাত দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে। এতে বোঝা যাচ্ছে, ইকমার্স মার্কেটে প্রতিদিন ভোক্তা যেমন বাড়ছে, তেমনি অনলাইন ভিত্তিক ব্যবসা করেন এমন উদ্যোক্তাও দিন দিন বাড়ছে। ফলে ভোক্তাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীদের নতুন নতুন ফরমুলা অ্যাপ্লাই করতে হচ্ছে।
ইদানিং দেখা যাচ্ছে কিছু অনলাইনভিত্তিক শপ ভোক্তাদের জন্য লোভনীয় পুরস্কারের অফার দিচ্ছে। যেমন—বই অথবা পোশাক কিনে ওমরাহ পালনের সুযোগ। আতর, চশমা কিংবা অন্যান্য প্রসাধনী কিনে মটরসাইকেল উপহার পাওয়ার সুযোগ। অনেকে আবার ভোক্তাদের আকৃষ্ট করতে একাধিক পুরস্কারেরও ঘোষণা দিচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা তাদের পণ্য কিনবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন কিংবা একাধিক জনকে বিজয়ী ঘোষণা করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হবে ফেসবুক লাইভে এসে।
এখন প্রশ্ন হলো, এ পদ্ধতিতে কেনাকাটা করে পুরস্কার গ্রহণ জায়েজ আছে কি? ইসলামী চিন্তাবিদদের মতে, এক্ষেত্রে প্রথমত দেখতে হবে, পুরস্কার ঘোষণাকারী ব্যবসায়ী তার পণ্যটি ন্যায্যমূল্যে বিক্রি করছে কি না? তার পণ্যটি আসলেই মান সম্মত কি না? নায্যমূল্যে মানসম্মত পণ্য বিক্রি করা হলে বিক্রেতার পক্ষ থেকে এ ধরনের পুরস্কার প্রদান করা জায়েজ। তদ্রুপ ক্রেতার যদি ওই পণ্যটি প্রয়োজন হয়, তাহলে সে এ ধরনের শপ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে।
তবে পুরস্কারের কারণে যদি পণ্যের মূল্য (তার বাজার মূল্যের তুলনায়) বাড়িয়ে দেওয়া হয় এবং ক্রেতার যদি ওই পণ্যটি প্রয়োজন না হওয়া সত্ত্বেও শুধু মাত্র পুরস্কার পাওয়ার আশায় অস্বাভাবিক দামে এ ধরনের পণ্য ক্রয় করে, তবে ইসলামের দৃষ্টিতে তা জায়েজ নয়। {হেদায়া : ৩/৫৯, বুহুছ ফি কদায়া মুআসারাহ : ২/২৩২, আহসানুল ফাতাওয়া : ৬/৫১৮, ইমদাদুল ফাতাওয়া : ৩/২২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/১৭০}
প্রয়োজন ছাড়া শুধুমাত্র পুরস্কার পাওয়ার আশায় বাজার মূল্যের চেয়ে বেশি দামে এমন পণ্যকে কেনাকে ইসলামি আইনবিদরা জুয়ার অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেছেন। {জাদিদ তিজারত আওর রোজমাররাহ মুআমালাত কি শরয়ী আহকাম : পৃষ্ঠা ১৪৪}
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?