মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হাসিনার পতনের পর ৮৭৬ কোম্পানি ফেরত পেলেন আগের মালিকেরা

নবীন নিউজ ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ০৯:১১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ বছরে অবৈধভাবে দখল করা ৮৭৬টি কোম্পানি তাদের সাবেক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এ তথ্য জানিয়েছে।

যানা গেছে, আরজেএসসি কোম্পানির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ২০ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিন হাজার ৭৫৩টি আবেদন গ্রহণ করেছে। বেশিরভাগ কোম্পানি ছোট থেকে মাঝারি আকারের, যেগুলোর সম্মিলিত বিনিয়োগ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরজেএসসির রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান বলেন, গত এক মাসে যে পরিমাণ আবেদন আরজেএসসিতে জমা পড়েছে, সেটি একেবারেই নজিরবিহীন। আরজেএসসি প্রতিষ্ঠার পর থেকে এত অভিযোগ মাত্র দু'মাসে জমা পড়ার ইতিহাস নেই।

অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে যেসব কোম্পানি দখল করা হয়েছে, সেগুলোর যথাযথ প্রতিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরের শাসনামলে এরকম অনেক বেআইনি ঘটনা ঘটেছে। বিদেশি কোম্পানি দখলেরও ঘটনা ঘটেছে। সরকার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধানে কাজ করছে, কারণ বেসরকারি খাতই অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

আরজেএসসি সূত্র জানিয়েছে, আবেদনকারীরা দাবি করেছেন তাদের ব্যবসা, নেতৃত্ব (চেয়ারম্যান/এমডির পদ) অথবা কোম্পানির শেয়ারের মালিকানা ২০০৯ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে। তদন্ত শেষে ইতোমধ্যে ৮৭৬টি কোম্পানির মালিকানা, ব্যবস্থাপনা এবং শেয়ার সাবেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন। ৩০০টি আবেদন আইনি প্রক্রিয়াধীন থাকায় আরজেএসসি সেগুলো নিষ্পত্তি করতে পারেনি। হাইকোর্ট এবং নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে আরজেএসসি এ কোম্পানিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তথ্যসূত্র: টিবিএস

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন